গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: জুলাই ২০২৬
আমরা কী সংগ্রহ করি
- হোস্ট/আয়োজক: লগইনের জন্য মোবাইল নম্বর।
- অংশগ্রহণকারী: জয়েন করার সময় দেওয়া নাম/ডাকনাম। রোস্টার ব্যবহার করলে নাম ও ID/রোল নম্বর।
- যোগাযোগ ফোন: শুধু রোস্টারে দেওয়া হলে — ফল-SMS পাঠানোর জন্য একটি ফোন নম্বর (যেমন অভিভাবক/ম্যানেজার)।
কেন ব্যবহার করি
লগইন যাচাই, লাইভ কুইজ/অ্যাসেসমেন্ট পরিচালনা, ফলাফল তৈরি, এবং নির্ধারিত ফোনে ফল-SMS পাঠাতে। আমরা কখনো এই তথ্য বিক্রি করি না। ★কুইজ, রোস্টার, উত্তর ও ফলাফল কখনো বিজ্ঞাপনে ব্যবহার হয় না — খেলার ও পরীক্ষার পাতায় কোনো বিজ্ঞাপন-ট্র্যাকার বসানোই নেই (নিচে দেখুন)।
কুকি ও পরিমাপ
আমাদের পাবলিক ওয়েবসাইট, লগইন ও বিলিং পাতায় Google Analytics, Google Tag Manager এবং Meta (Facebook) Pixel ব্যবহার করি — কত মানুষ সাইটে আসেন, কোন পাতা কাজ করে আর কোন বিজ্ঞাপন থেকে গ্রাহক আসেন তা বুঝতে। কেনাকাটা সম্পন্ন হলে Meta-র Conversions API-তে একটি সার্ভার-ইভেন্টও যায়।
★যেখানে কিছুই বসে না: লাইভ খেলার পাতা, পরীক্ষার পাতা, প্রজেক্টর, প্রকাশিত ফলাফল ও সনদ — এই পাতাগুলোতে কোনো বিজ্ঞাপন-ট্র্যাকার লোডই হয় না। কারণ দুটো: এখানকার ব্যবহারকারীরা প্রায়ই শিক্ষার্থী (অনেকে নাবালক), আর ধীর নেটে প্রতিটি বাড়তি স্ক্রিপ্ট খেলার গতি কমায়।
Meta-কে পাঠানোর আগে ইমেইল ও ফোন নম্বর সবসময় এককালীন হ্যাশ (SHA-256) করা হয় — কাঁচা অবস্থায় কখনো পাঠানো হয় না। ব্রাউজারে ট্র্যাকিং বন্ধ করতে চাইলে ব্রাউজারের কুকি-সেটিং বা যেকোনো অ্যাড-ব্লকার ব্যবহার করতে পারেন; তাতে কুইজঝড়ের কোনো ফিচার বন্ধ হবে না।
কতদিন রাখি
গেম ও অ্যাসেসমেন্টের ডেটা ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। মেয়াদোত্তীর্ণ লগইন-কোড ও SMS-লগও নিয়মিত মুছে ফেলা হয়। প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা কেবল সেই প্রতিষ্ঠানের জন্য আলাদা রাখা হয় (row-level security)। ব্যতিক্রম: যাচাইযোগ্য সনদ দীর্ঘমেয়াদী প্রমাণপত্র হিসেবে ডিজাইন করা — তাই ৯০-দিনের নিয়ম এতে প্রযোজ্য নয়; প্রতিষ্ঠানের অনুরোধে যেকোনো সনদ বাতিল করা যায়।
ফল-SMS বন্ধ করা
ফল-SMS বন্ধ করতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানান, অথবা আমাদের যোগাযোগ-ফর্মে লিখুন — আমরা নম্বরটি সরিয়ে দেব। যোগাযোগ-ফর্ম
তথ্য মুছে ফেলার অনুরোধ
আপনার অ্যাকাউন্ট ও তথ্য নিজেই মুছে ফেলতে পারেন — অ্যাকাউন্ট মুছে ফেলা পেজে গিয়ে অনুরোধ করুন। ৭ দিনের মধ্যে বাতিল করা যায়; কী মুছে যায় আর কী থেকে যায় সেখানেই বিস্তারিত লেখা আছে। সাহায্য লাগলে যোগাযোগ করুন।