লাইভ কুইজ · অ্যাসেসমেন্ট · ট্রেনিং
যেকোনো ক্লাস, দল বা প্রশিক্ষণকে লাইভ কুইজে জমিয়ে দিন
নিজের কুইজ, পরীক্ষা বা প্রশিক্ষণ বানিয়ে হোস্ট করুন — বাংলা ও ইংরেজি দুই ভাষায়।
অংশগ্রহণকারী? PIN দিয়ে সরাসরি জয়েন করুন
কার জন্য
ফ্রি রেডি প্রশ্ন-সেট — উত্তরসহ
কেন কুইজঝড়
নেগেটিভ মার্কিং · রোল/ID-তে জয়েন · র্যাঙ্কিং + প্রিন্ট · সনদ · ফল-নোটিফিকেশন
সাধারণ প্রশ্ন
কুইজঝড় (QuizJhor) কী?
কুইজঝড় একটা বাংলা-ইংরেজি লাইভ কুইজ ও অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম — ক্লাসরুম, কোচিং, কর্পোরেট ট্রেনিং আর কুইজ নাইটের জন্য। PIN দিয়ে জয়েন, লাইভ লিডারবোর্ড, সনদ — সবই ব্রাউজারে চলে, অ্যাপ লাগে না। আর চাইলে Google Play-তে অফিসিয়াল Android অ্যাপও আছে।
লাইভ কুইজ কীভাবে বানাবো?
ফ্রি অ্যাকাউন্ট খুলে প্রশ্ন লিখুন — অথবা প্রশ্নপত্রের PDF, ছবি বা ভয়েস-রেকর্ডিং দিন, AI-ই কুইজ বানিয়ে দেবে। তারপর হোস্ট করলেই একটা PIN আসে; অংশগ্রহণকারীরা ওই PIN দিয়ে ঢোকে।
অংশগ্রহণকারীদের কি অ্যাকাউন্ট লাগে?
না। শুধু PIN আর নাম (বা রোল/ID) দিলেই খেলা শুরু — ফোন, ট্যাব বা কম্পিউটার যেকোনোটায়।
টিম কুইজ বা কুইজ নাইট চালানো যায়?
হ্যাঁ — টিম-মোডে দল বানিয়ে খেলা যায়, বড় পর্দার জন্য প্রজেক্টর-ভিউ আছে, আর প্রতি প্রশ্নে লিডারবোর্ড বদলায়। অফিস, ক্যাম্পাস বা ইভেন্টের কুইজ নাইটের জন্যই তৈরি।
পরীক্ষা বা মডেল টেস্টও নেওয়া যায়?
হ্যাঁ। ফর্মাল অ্যাসেসমেন্ট মোডে নেগেটিভ মার্কিং, রোল/ID দিয়ে জয়েন, মেরিট লিস্ট, প্রিন্টযোগ্য ফলাফল আর যাচাইযোগ্য সনদ — কোচিংয়ের মডেল টেস্ট থেকে কর্পোরেট কমপ্লায়েন্স পর্যন্ত।
কুইজঝড় কি ফ্রি?
ফ্রিতেই শুরু করা যায় — কার্ড লাগে না। বড় ক্লাস বা প্রতিষ্ঠানের জন্য পেইড প্ল্যান আছে, দাম বাংলাদেশি টাকায় — বিকাশ বা কার্ডে।
