মূল অংশে যান

এন্টারপ্রাইজ

পুরো প্রতিষ্ঠানের ট্রেনিং আর অ্যাসেসমেন্ট, এক জায়গায়।

লাইভ সেশনে সবাইকে এনগেজ করুন, তারপর দেখুন কে আসলে শিখল। টিম, রোল, সনদ আর রিপোর্ট, আপনার সিস্টেমের সাথে কানেক্টেড।

প্রতিষ্ঠানের জন্য যা যা আছে

একটা কুইজ থেকে পুরো রোলআউট পর্যন্ত।

টিম আর রোল

Owner, Admin আর Teacher রোল। কে কুইজ বানাবে, কে খেলা চালাবে, কে বিলিং দেখবে, সব আলাদা।

একাধিক ওয়ার্কস্পেস

ব্রাঞ্চ, ডিপার্টমেন্ট বা ক্লায়েন্ট আলাদা ওয়ার্কস্পেসে। এক লগইনে সবগুলোর মধ্যে সুইচ করুন।

নাম ধরে অংশগ্রহণকারী

রোস্টার আপলোড করুন, কর্মী ID বা রোল নম্বরে জয়েন। কে অংশ নিল, কে বাকি, এক নজরে।

যাচাইযোগ্য সনদ

প্রতিটা সনদে আলাদা কোড। HR বা অডিটর অনলাইনে সেটা আসল কিনা যাচাই করতে পারেন।

রিপোর্ট আর এক্সপোর্ট

প্রতি খেলা আর প্রতি প্রশ্নের ফলাফল, দুর্বল টপিক, CSV এক্সপোর্ট। নিজের সিস্টেমে নিয়ে যান।

নিজের ব্র্যান্ড

সনদে আর অ্যাসেসমেন্টের স্ক্রিনে আপনার লোগো আর রঙ।

API আর webhook

REST API দিয়ে কুইজ আর ফলাফল আনুন। খেলা শেষ হলেই HMAC-স্বাক্ষরিত webhook আপনার LMS বা HRIS-এ ফল পাঠায়।

বাংলা আর ইংরেজি

পুরো প্ল্যাটফর্ম দুই ভাষায়, একই কুইজে দুই ভাষার প্রশ্নও চলে।

১৬৩+
অ্যাসেসমেন্ট ও গেম চালানো হয়েছে
৫.২k+
অংশগ্রহণকারী

কেনার প্রক্রিয়া

প্রকিউরমেন্ট যেভাবে চায়, সেভাবেই।

ইনভয়েস বা PO

বার্ষিক ইনভয়েস, পারচেজ অর্ডার বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট। কার্ড লাগবে না।

নিরাপত্তা রিভিউ

নিরাপত্তা পাতা, ট্রাস্ট সেন্টার আর স্ট্যান্ডার্ড DPA আগে থেকেই তৈরি। প্রশ্নপত্র থাকলে পাঠান।

পাইলট আগে

একটা টিম বা একটা ট্রেনিং দিয়ে শুরু করুন। ফল দেখে তারপর বড় রোলআউট।

সাধারণ প্রশ্ন

SSO (SAML/Google Workspace) আছে?

এখনো নেই। আজ প্রত্যেকে নিজের অ্যাকাউন্টে লগইন করেন। অংশগ্রহণকারীদের অ্যাকাউন্টই লাগে না, PIN বা ID দিয়ে জয়েন করেন। আপনার রোলআউটে SSO লাগলে সেলসকে জানান, আমরা সেটা আপনার সাথে প্ল্যান করব।

ফলাফল কতদিন থাকে?

খেলার ফলাফল ৯০ দিন থাকে। দরকারি সবকিছু যেকোনো সময় CSV বা প্রিন্টে রেখে দিতে পারেন, আর webhook থাকলে ফল আপনার সিস্টেমে আগেই চলে যায়।

একসাথে কতজন খেলতে পারে?

বড় হল আর অনলাইন ট্রেনিং মিলিয়ে শত শত অংশগ্রহণকারী নিয়ে নিয়মিত খেলা হয়। আপনার ইভেন্ট আরও বড় হলে আগে জানান, আমরা আগাম প্রস্তুতি নেব।

দাম কীভাবে ঠিক হয়?

ছোট টিম পাবলিক প্ল্যান থেকেই শুরু করতে পারে। বেশি হোস্ট, বেশি ওয়ার্কস্পেস বা বার্ষিক চুক্তির জন্য সেলসের সাথে কথা বলুন।

আপনার টিমের জন্য একটা প্ল্যান বানাই?

কতজন, কী ধরনের ট্রেনিং, কোন সিস্টেমে ফল যাবে, জানান। ১ কর্মদিবসে উত্তর দিই।