← হোম

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: জুলাই ২০২৬

আমরা কী সংগ্রহ করি

  • শিক্ষক/হোস্ট: লগইনের জন্য মোবাইল নম্বর।
  • শিক্ষার্থী: খেলায় ঢোকার সময় দেওয়া নাম/ডাকনাম। কোচিং সেন্টার রোস্টার ব্যবহার করলে শিক্ষার্থীর নাম ও রোল নম্বর।
  • অভিভাবক: শুধু প্রতিষ্ঠান রোস্টারে দেওয়া হলে — অভিভাবকের মোবাইল নম্বর (ফল-SMS পাঠাতে)।

কেন ব্যবহার করি

লগইন যাচাই, লাইভ কুইজ/মডেল টেস্ট পরিচালনা, ফল ও মেরিট লিস্ট তৈরি, এবং অভিভাবককে ফল-SMS পাঠাতে। আমরা কখনো এই তথ্য বিক্রি করি না বা বিজ্ঞাপনে ব্যবহার করি না।

কতদিন রাখি

গেম ও পরীক্ষার ডেটা ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। মেয়াদোত্তীর্ণ লগইন-কোড ও SMS-লগও নিয়মিত মুছে ফেলা হয়। প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা কেবল সেই প্রতিষ্ঠানের জন্য আলাদা রাখা হয় (row-level security)।

অভিভাবক SMS বন্ধ করা

আপনি অভিভাবক এবং ফল-SMS বন্ধ করতে চাইলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারকে জানান, অথবা নিচের ঠিকানায় লিখুন — আমরা নম্বরটি সরিয়ে দেব।

তথ্য মুছে ফেলার অনুরোধ

আপনার (বা আপনার সন্তানের) তথ্য মুছে ফেলতে অনুরোধ করতে ইমেইল করুন go@quizjhor.com — আমরা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেব।

শর্তাবলীহোম